স্কুল জীবনের ভালোবাসার গল্প
![]() |
| গল্পটা আকাশ আর সন্ধ্যার |
Bangla Love Story 2021
ভালোবাসার গল্প
৭ম শ্রেনিতেও তাদের মধ্যে তেমন কোনো কথা হত না। আর যে-ই টুকুও কথা হতো সবই পড়া-লেখার বিষয়ে। পরিক্ষার ভেতর আকাশ হালকা-পাতলা ভাবে সন্ধ্যাকে সাহায্য করত। এমন করে প্রায় সকল পরিক্ষা দুজন দুজনাকে সাহায্য করত।এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব টা শুরু হলো। এরপর থেকে স্কুলে আকাশ আর সন্ধ্যা মুটামুটি ভালই কথা বলত। এমনকি তাদের মধ্যে অনেক মিল ছিল আকাশ যেমন গান বলতে ভালো লাগত তেমনি সন্ধ্যার গান শুনতে ভালো লাগতো। এভাবেই শুরু হলো আকাশ আর সন্ধ্যার প্রেম কাহিনি।
ভালোবাসার গল্প
আরও পড়ুন ; জীবন যুদ্ধে হার না মানা জুনাইদের জীবন কাহিনি
যখন ৮ম শ্রেনীতে উঠল তখন তাদের পড়া লেখার চাপ টাও বেড়ে গেল। কারণ সামনে JSC পরিক্ষা আছে।তাই তাদের ক্লাস টিচার অতিরিক্ত পড়ার জন্য স্যার নিজেই সকল ছেলে মেয়েকে প্রাইভেট পড়াবেন বলে ঘোষণা দিলেন।এবং তাদের স্যারের আরও বলেন যে, সবাই আমার কাছে পড়া লাগবেই এই বাধ্যতামূলক। এই সিদ্ধান্তে কারোর উপকার না হলেও আকাশ আর সন্ধ্যার বেশ উপকার হয়।কারণ আকাশ আর সন্ধ্যা তারা দুজন আলাদা আলাদা নিজ গ্রামের টিচারের কাছে পড়ত।এখন থেকে তারা দুজনই একসাথে পড়তে পারবে। এবার স্যার তার প্রাইভেট পড়ানো শুরু করে দিল।সবাই স্যারের কাছে প্রাইভেট পরতে আসলো। তাদের মধ্যে আকাশ আর সন্ধ্যায় ছিল।তারা দুজনেই একটু আগে আগেই আসত এবং বিভিন্ন ধরনের গল্প আলাপ-আলোচনা করত।এভাবেই কয়েক মাস কেটে গেল।
ভালোবাসার গল্প
একদিন আকাশ একটা পড়া ঠিক বুঝতে পারছিল না, সেটা সন্ধ্যা বুঝতে পারে। আর আকাশকে সেটা ভালো করে বুজিয়ে দেয়।তখন আকাশ সন্ধ্যা কে বলল,তুই তো ভালোই পারিস। আজ থেকে তুই আমার ম্যাডাম। এরপর সন্ধ্যা বলে আচ্ছা ঠিক আছে আজ থেকে আমি তোর ম্যাডাম। আর সেদিন থেকেই সন্ধ্যাকে আকাশ ম্যাডাম বলে ডাকতে শুরু করল।এছাড়াও আকাশের ম্যাডাম বলার জন্য আকাশের বন্ধুরাও সন্ধ্যাকে ম্যাডাম বলে ডাকা শুরু করল।আর সন্ধ্যা কে ম্যাডাম বলে ডাকলে সন্ধ্যাও উত্তর নিতো।
স্কুল লাইফের ভালোবাসার
এভাবেই দিন দিন সন্ধ্যার প্রতি আকাশের আকর্ষণ বাড়তে থাকে।এক কথায় বলতে গেলে আকাশ সন্ধ্যাকে ভালোবেসে ফেলেছে। আকাশ সিদ্ধান্ত নিল যে,আমি আমার মনের কথা সন্ধ্যাকে বলব।সেই উদ্দেশ্য নিয়ে আকাশ স্কুলে যায়। স্কুলে গিয়ে দেখে সে অন্য ছেলের সাথে কথা বলছে।সেই ছেলেটি আবার তাদের এক ক্লাস উপরে পরে। অর্থাৎ আকাশ আর সন্ধ্যা ক্লাস 8 পরে আর অই সেলে টা ক্লাস 9 পরে।এবার সন্ধ্যা আকাশ কে দেখতে পেয়ে আকাশ ডাকে।আকাশ সন্ধ্যার কাছে আসে।
ভালোবাসার গল্প
এবং সন্ধ্যা বলে যে, এ হলো সাব্বির। আর আমি ওকে অনেক ভালোবাসি আর ঐ আমকে অনেক ভালোবাসে। আমার তো কোনো ভাই নেই এখন তুই আমার বড় ভাইয়ের মতো । প্লিজ আমাদের একটু সাহায্য করে দে। এই কথা শুনে আকাশের মাথায় যেন পুরো আকাশ টাই ভেঙে পরলো।আকাশ চুপচাপ থাকে তার মুখ দিয়ে আর কোনো কথা বাড়াচ্ছে না। কারণ আকাশ ভেবেছিল যে আজ আমি সন্ধ্যা কে বলে দিব আমি তোকে ভালোবাসি।কিন্তু আকাশ সন্ধ্যার বয়ফ্রেন্ড না হয়ে বড় ভাই হয়ে গেল।কিছু ক্ষুন চুপ থাকার পর আকাশ বলল আমি কি করব এখন..? সন্ধ্যা তাকে সাব্বিরের বিষয়ে সকল কথা খুলে বলে আর আকাশ তাদের প্রেমে জন্য সাহায্য করতে থাকে।
আরও পড়ুন; হার না মানা এক বালকের গল্প
ভালোবাসার গল্প
এরপর আসতে আসতে সন্ধ্যা আর সাব্বিরের ভালোবাসার কথা স্কুলে ছড়িয়ে পরে। এবং সেই কথা সসন্ধ্যার পরিবার শুনতে পায় তাই সন্ধ্যাকে স্কুল যেতে দিত না।শুধু পরিক্ষার সময় যেতে দিত তবুও তার সাথে লোক থাকত।এজন্য তেমন কারোর সাথে কথা বলতে পারত না।এভাবেই JSC পরিক্ষা শুরু হয়ে গেল এবং আকাশ ও সন্ধ্যার দুজনের পরিক্ষার রুম আলাদা আলাদা। পরিক্ষার আগে সন্ধ্যা কারোর সাথে কথা বলতে পারত না। কারন ওর সাথে লোক থাকত।কিন্তু পরিক্ষার পরে কথা বলার জন্য একটু সময় পেত। তো এক পরিক্ষার দিন আকাশ কে সন্ধ্যা বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে পরিক্ষার পরেই আমার বিয়ে। আর কখনো দেখা নাও হতে পারে ভালো থাকিস।
স্কুল লাইফের মজার গল্প
>>> এই পুরো গল্পটি পরে আমরা আকাশের কাছ থেকে জানতে পারি। এছাড়াও আকাশ বলেছে যে,আমি আগে প্রত্যেক দিন রেগুলার ভাবে স্কুল যেতাম শুধু সন্ধ্যা কে দেখার জন্যই।আর এখন তো স্কুলে সন্ধ্যাই নেই আমি স্কুলে গিয়ে কি করব.? আমার দেখা মতে সন্ধ্যার বিয়ের পর থেকে আকাশ পুরাই চেঞ্জ হয়ে গেছে। তার পড়া লেখার উপর মন ছিল না তাই SSC পরিক্ষায় আকাশ ফেল করে। এমনকি এখন আকাশ সিগারেটের উপর আসক্ত হয়ে গেছে।
>>> বর্তমানে আকাশ বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে।
>>> আর সন্ধ্যার তো বিয়েই হ'য়ে গিয়েছে।
আরও পড়ুন; জুনাইদের জীবন কাহিনি
ভালোবাসার গল্প
<< গল্পটি লিখে পাঠিয়েছেন তারই এক বন্ধু,,তার নাম আর ছবি দিতে তিনি অনিচ্ছুক তাই তার নাম আর ছবি দিতে পারিনি >>
[[ আপনাদের নিজের লেখা কোনো আর্টিকেল আমাদের ব্লগে ফ্রী তে প্রকাশ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এখানে Click Here ]]
আর গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন।এবং গল্প টি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন
[এতক্ষণ আমাদের গল্প টা পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়]
Tags: ভালোবাসার ছোট গল্প,রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী,আবেগি ভালোবাসার গল্প,ভালোবাসার কষ্টের গল্প কাহিনী,Breakup love story Bangla,Bangla Love Story Shayari,Sad love story bangla,Breakup love Story Bangla
আমাদের আরও একটি সাইট; WeBangali.com

0 Comments:
⚠️ এমন কোনো মন্তব্য করবেন না যাতে, অন্য কোনো ব্যাক্তির সমস্যা হয়।