অসমাপ্ত - ভালোবাসার গল্প
Bangla Valobasar Golpo - bd express
![]() |
| অসমাপ্ত ভালোবাসার গল্প |
Bangla Valobasar Golpo - bd express
গল্পটা আমার আর বিপাশার!!
আমি আর বিপাশা আমরা দুজনেই ক্লাস ওয়ান থেকে একসাথে পড়া-লেখা শুরু করেছি।তখন প্রাইমারি স্কুলে থাকতে প্রেম ভালোবাসা বলতে কিছুই তেমন বুজতাম না।এমনকি প্রাইমারি স্কুলে কিভাবে আমাদের ৫ টি বছর কেটেছে সেটাও আমার তেমন মনে নেই। এভাবেই প্রাইমারি স্কুল থেকে ভর্তি হলাম হাইস্কুলে। এবং সেখানে আমি একা নয় বিপাশাও ভর্তি হলো! এভাবেই চলতে লাগলো হাইস্কুল জীবন। তখনও বিপাশার সাথে তেমন কথা হত না। মাঝে মধ্যে কথা হলেও সেটা শুধু পড়া লেখার কথায় হতো। এভাবেই কেটে গেল আরও দুটি বছর।
ভালোবাসার গল্প
যখন আমরা ৮ম শ্রেনিতে পড়ছি তখন থেকে বিপাশার সাথে কথা বলা শুরু হয়। সেটাও আবার শুধু সরাসরি মানে,মোবাইলের মাধ্যমে নয়। শুধু স্কুলে আসলে আর প্রাইভেট টাইমে।যখন ৮ম শ্রেণিতে পড়ছি তখন পড়ালেখার উপর চাপ টা একটু বেশিই ছিল।কারন সামনে বোর্ড পরিক্ষা তাই, আমরা সবাই আমাদের ক্লাস টি স্যারের কাছে আমাদের স্কুলেই প্রাইভেট পড়া শুরু করি।যখন স্যারের আসতে দেরি হয় তখন একটা বড় সময় কথা বলার।এমনি করে ৮ম শ্রেণিতে দেখতে দেখতে ৭-৮ মাস কেটে গেল। সামনে জেএসসি পরীক্ষা। আমার প্রায় সকল সাবজেক্ট পড়া প্রায় কমপ্লিট শুধু ইংরেজি গ্রারামার বাদে।
স্কুল লাইফের ভালোবাসা
ভালোবাসার গল্প
এজন্য আমি সহ আরও তিন বন্ধু মিলে একজন ইংরেজি টিচারের কাছে পড়া শুরু করলাম। সেই প্রাইভেট টিচারের কাছে বিপাশা সহ আরো কয়েক আমাদের ক্লাসের মেয়ে পড়ত।আমি সহ আমার তিন বন্ধু শুধু একটা ব্যাচে পড়া শুরু করলাম। আমাদের ব্যাচে আর কেউ পরত না। কিন্তু আমাদের পড়া দেখে আমাদের আরও ৪ বন্ধু আমাদের সাথে পরতে চাই।এরপর আমরা ৮ জন সেই স্যারের কাছে পরতে থাকি।আর বিপাশা এবং তার অন্য বন্ধুরা অন্য ব্যাচে পরত তখন। কিছু দিন পর আমাদের সাথে আমাদের স্কুলের তিন জন মেয়ে আমাদের ব্যাচে পড়া শুরু করল।তাদের দেখে বিপাশাও আমাদের ব্যাচে পড়তে শুরু করে।
Bangla Valobasar Golpo - bd express
এরপর থেকে বিপাশার সাথে ভালো কথা হতো। কারণ আমাদের ব্যাচে ছেলে মেয়ে অনেক বেশি হয়ে গেল তাই প্রায় সব সময় হইচই লেগেই থাকত।আর যদি কখনো স্যার রুমের বাইরে চলে যেত তখন তো প্রায় মারামারি শুরু হয়ে যেত।এভাবেই বিপাশার সাথে কথা চলত।এছাড়াও যখন পড়া শেষ হত তখন সবাই এক সাথে হাটতে হাটতে যেতাম। আবার কোনো দিন পড়তে আসার পথে মাঝ রাস্তায় দেখা হলে এক সাথে হেটে কথা বলতে বলতে প্রাইভেট পরতে যেতাম।
স্কুল লাইফের ভালোবাসার গল্প
Bangla Valobasar Golpo - bd express
এভাবেই আসতে আসতে আমি আর বিপাশা অনেক টা ক্লোজ হয়ে পড়ালাম।এক কথায় বলতে গেলে ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আমার সাথে ও প্রায় সকল কথা শেয়ার করত,আর আমি আমার প্রায় সকল কথা শেয়ার করতাম। সুখ, দুঃখ, হাসি ঠাট্টা সব রকমই কথা বার্তা চলত ওর সাথে। মাঝে মধ্যে আমার নোট খাতা ও নিত। আমিও ওর নোট খাতা নিতাম। এই নিয়ে একদিন আমার নোট খাতা নিয়ে আর দিতেছে না। খালি কথা ঘুরাই আজ মনে নেই তোর নোট খাতা টা আনতে কাল নিস। আবার কাল অন্য অযুহাত দেখাত।
একদিন হঠাৎ দেখি ওর কাছেই আমার নোট খাতা টা আছে, আমি ওকে এমনই বললাম কিরে আজকে কি আমার খাতা এনেছিস নাকি বাসায় থুয়ে এসেছিস।বিপাশা বলে যে, অহয যা আজকেও টেবিলের উপর খাতা টা রেখে চলে এসেছি। তুই কাল নিস পাক্কা আমি কাল খাতা টা নিয়ে আসবোই আসব।এই কথা শুনে আমারব হাতে থাকা বই দিয়ে মারলাম ওর মাথায়। ও রেগে গিয়ে বলে আমায় মাল্লি কি জন্য.??আমি বললাম আমায় প্রত্যেক দিন ঘুরাস কেন.? খালি বলিস খাতা আনতে মনে নেই। বিপাশা বলে মনে না থাকলে আমি কি করব। এবার আমি বললাম,মনে থাকেনা নাকি মনে থাকলেও আমার খাতা আমায় দিতে ইচ্ছে করে না।সত্যি করে বলবি।তখন বলে ও বলে তোর খাতা আমি তোকে দেব না দেখি তুই করতে পারিস!তারপর ও আমায় ভালো ভাবে আমার খাতা দিয়ে দেয়।
স্কুল জীবনের গল্প
Bangla Valobasar Golpo - bd express
এভাবেই চলতে থাকে আমাদের বন্ধুত্ব টা। আর যতদিন যায় ততই যেন আমাদের বন্ধুত্ব টা গভীর হতে থাকে। কারণ প্রায় প্রত্যেক দিনই ওর সাথে অল্প পরিমাণে কিছু সময় কাটাতাম, ওর সাথে একটু মারামারি ও হাসি ঠাট্টা করতাম এবং ওর সাথে সব রকম কথা বলতাম। কিন্তু কথা বলতাম মোবাইল ফোনে নয়।একদম সরাসরি; কারণ,? বিপাশার নাম্বার ছিল না আমার কাছে।আর আমিও কখনো সাহস করে চেতে পারিনি। আর ঐ কখনো আমার থেকে কখনো আমার নাম্বার টা চাই নি। [[ পরবর্তী গল্পে জানাব কিভাবে বিপাশার মোবাইল নাম্বার পেলাম. ??]]এভাবেই কেটে যেতে লাগলো দিন - কাল ।
এরপর জেএসসি পরীক্ষা শুরু হলো;
এই গল্পের শেষ পাঠ পড়ার জন্য এখানে ক্লিক করুন।
Tags: ভালোবাসার ছোট গল্প,রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী,আবেগি ভালোবাসার গল্প,ভালোবাসার কষ্টের গল্প কাহিনী,Breakup love story Bangla,Bangla Love Story Shayari,Sad love story bangla,Breakup love Story Bangla
আমাদের আরও একটি সাইট; WeBangali.com এই সাইটে বিভিন্ন ধরনের ছোট বড় গল্প কাহিিন যেমন, অনুপ্রেরণা, উপদেশ,শিক্ষনীয় গল্প আছে ।

অসাধারণ,,
ReplyDelete